Main Menu

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।

ফেসবুকে পোস্টে তারা লিখেছে, ‘সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীদের ওপর শিবিরের মারধর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।’ রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয় পোস্টে।

এমসি কলেজ সূত্রে জানা গেছে, কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। সেই ঘটনায় তার ওপর হামলা করা হয়।

Share





Related News

Comments are Closed