সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান অভিযান অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম (৪২), সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. কাওছার (৩৩), রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন (৪৫), রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন (৩৫), কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন মিয়া (৪২), দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মিয়া (৪০), দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লা আল মামুন (২৮), সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক তাশরীফ হোসেন (২৪), নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলী (৫০), বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন (৬০) এবং মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ (৩৭)।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed