সিলেটে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মিলন আহমদ (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ভোর রাতে থানা পুলিশের একটা দল গোপন সংবাদের ভিত্তিতে বিরশ্রী ইউপি এলাকা থেকে অভিযান চালিয়ে মিলন আহমদকে গ্রেপ্তার করে।
ছাত্রলীগের নেতা মিলন আহমদ জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা। তিনি বৈষম্যেবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ডেবিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। কোথাও কাউকে নাশকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। পুলিশ তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed