Main Menu

সিলেটে বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার নিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। তারা বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এসময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন। এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের আস্তানা, গুড়িয়ে দাও-গুড়িয়ে দাও’, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে তাওহিদী জনতার ব্যানারে ম্যুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। গত ৩০ জানুয়ারি রাতে মুর‌্যালটি একদফা ভাঙচুর করা হয়। সর্বশেষ বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ম্যুরালটি গুড়িয়ে দেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল অপসারণের দাবি উঠলেও তার কোনো বাস্তবায়ন হয়নি। অবশেষে ছাত্রজনতার তোপের মুখেই ভেঙে দেয়া হয় ম্যুরালটি।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

Share





Related News

Comments are Closed