কালীগঞ্জে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় সবজি বোঝাই পিকআপভ্যান খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন।
বুধবার ভোর (৫ ফেব্রুয়ারি) সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে পিকআপভ্যানটির চালক ও হেলপার রয়েছেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার দুর্ঘটনার খবর নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, নরসিংদী থেকে পিকআপভ্যানটি শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের যাচ্ছিল। কালীগঞ্জের নোয়াপাড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের ধারণা, তারা পিকআপভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী।
Related News
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More
নরসিংদীর দূর্গম চরাঞ্চলে টেটাযুদ্ধ, আহত কমপক্ষে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিটিরচর এলাকায় দুইRead More



Comments are Closed