Main Menu

সিলেটে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল নামক স্থানে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আরও ২ জন মারা যান। এছাড়া হাসপাতালে এক শিশু সহ ৩ জন চিকিৎসাধীন আছেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মোগড়াপাড়া গ্রামের সুহেল ভূইয়া (৪০), তার বোন শামীমা ইয়াসমিন (৩৮) ও সায়মা আক্তার ইতি (৩৫), সায়মা আক্তার ইতির ছেলে আয়ান (৭)। আহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

হতাহতরা সকলেই প্রাইভেট কারের আরোহি ছিলেন। তারা সিলেটে মাজার জিয়ারতে আসছিলেন এবং একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

Manual2 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, হযরত শাহজালাল রাহ.-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রূপগঞ্জ থেকে একই পরিবারের সদস্যরা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) দিয়ে সিলেট আসছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

স্থানীয়রা জানান খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি টিম এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পথে এবং পরে মারা যান ২ জন।

এ তথ্য নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, প্রাইভেটকারে সাতজন যাত্রী ছিলেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

এদিকে, বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজন মারা যাওয়ার খবর পেলেও তার সত্যতা পাওয়া যায়নি।

Manual8 Ad Code

উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগরের উনিশ মাইলে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code