জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে সুন্দরার চক গ্রামে স্থানীয় বাবুর বাজারের ফোন, ফ্ল্যাক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী মুনিম আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, মা ও স্ত্রীকে ওই বাড়িতে থাকতেন মুনিম। তার অপর দুই ভাই মিজান ও দেলোয়ার ফ্রান্স প্রবাসী। আজ ভোরে ৫-৬ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সদস্যের হাত-পা বেঁধে ঘরে রক্ষিত টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি পরিমাণ মালামাল লুট করা হয়েছে তার তালিকা তৈরী ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed