নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় দুই দলের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ২জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থিতের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আতিয়ার ও আমগীর।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য নিয়ে ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুলের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। জাকির চেয়ারম্যান অবস্থান করছিল এলাকায় এবং আশরাফুল ছিল এলাকার বাইরে। আজ সকালে আশরাফুল চেয়ারম্যান এলাকায় আসার চেষ্টা করছিল। এ সময় সংঘর্ষ বাধে বলে তিনি জানান। এতে ২জন নিহত হয়।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে যেহেতু দুর্গম চরাঞ্চল এলাকা। আমরা স্পিড বোটের জন্য অপেক্ষা করছি।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed