জগন্নাথপুরে ৯ জুয়াড়ি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার( ২২ জানুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের আহাদ মিয়া (৩৮), একই গ্রামের আমির হোসেন (৪০), রমাপতিপুর গ্রামের সাহানুর (৪৫), কিশোরপুর গ্রামের নজমুল ইসলাম (৫৫), রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের আহাদ মিয়া (৫৪), সাইদ মিয়া (৪০), মিজানুর রহমান (২৬), ছয়দুল ইসলাম (৪০) ও আলী আহমদ (৩০)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুরের কুবাজপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ১০৪ পিস তাস, নগদ ১৪ হাজার ২শ’ ৪৫ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed