আগামী ২৪ ঘন্টায় কমতে পারে তাপমাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবতির্ত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট নগরে সর্বনিন্ম তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
১৯ জানুয়ারী রোববার সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed