মৌলভীবাজার সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে একাধিক ক্ষতচিহ্ন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ের ছড়া থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুন্ডা চা বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুরঞ্জি এলাকার একটি পাহাড়ের ছড়ায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে স্বজনেরা সেখানে গিয়ে মরদেহটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করেন।
থানাকে বিষয়টি অবগত করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত দীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না তা জানা নেই। শেষ কৃত্যানুষ্ঠান শেষে মামলা করা হবে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed