সিলেট নগরীতে রিকশা চালকের আকস্মিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় আব্দুল গাফফার (৬৫) নামে এক রিকশা চালকের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে আম্বরখানা পয়েন্টের পুলিশ বক্সের সামনে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
মার যাওয়া আব্দুল গাফফার গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বেগদাবা এলাকার বাসিন্দা। তিনি সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আম্বরখানা পয়েন্টে রিকশা নিয়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, এ সময় স্থানীয় লোকজন তাকে আম্বরখানা পয়েন্ট ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়ে যান। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে ওই রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed