সিলেটের গুরুত্বপূর্ণ দাবীগুলো দ্রুত বাস্তবায়নের আহবান গণদাবী ফোরামের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবী জানিয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি’র নিকট পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত ২৫ জুলাই শনিবার ও ২৬ জুলাই রবিবার সকালে সিলেট সার্কিট হাউজে তাদের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র কাছে প্রদত্ত স্মারকলিপিতে সিলেট বিভাগের সকল পর্যটন স্থানে পর্যটন পুলিশ কেন্দ্রের কার্যালয় স্থাপন, সিলেট-ঢাকা মহাসড়কের হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশের স্থায়ী অফিস নির্মাণ, সিলেট মহানগরীর উত্তর দক্ষিণ ও পূর্ব পার্শ্বে কমপক্ষে দুইশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্বলিত তিনটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, বিভাগীয় ফায়ার ষ্টেশনে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ এবং সিলেট মেট্রোপলিটন এলাকার সকল থানায় একটি করে ফায়ার ষ্টেশন নির্মাণ ও আধুনিক সরঞ্জামাদি মজুদ ও সরবরাহ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।
বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান এমপির কাছে প্রদত্ত স্মারকলিপিতে সিলেটি নাগরী অক্ষরকে সিলেটের আঞ্চলিক ভাষালিপি ও নাগরী ভাষাকে সিলেটের আঞ্চলিক ভাষা হিসাবে ঘোষণা করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তকেকে অন্তর্ভূক্তির ব্যবস্থা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে প্রথম শ্রেণির আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর এবং দেশী বিদেশী সকল যাত্রীবাহী ও কর্গো বিমানের সরাসরি ফ্লাইট চালু, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথের সিলেট হতে আখাউড়া পর্যন্ত বিদ্যমান রেলপথকে ব্রডগ্রেজ ডাবল লাইনে রুপান্তর করে উক্ত রেলপথের বিদ্যমান সকল ষ্টেশন উন্নয়ন ও আধুনিকায়ন, সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে রূপান্তর ও সম্প্রসারণের যাবতীয় উন্নয়ন কার্য্য অতি দ্রুত সম্পূর্ণ করে যান-বাহন চলাচলের উপযুক্ত করা, সিলেট বিভাগের জেলাগুলোর সাথে উপজেলার সংযোগ রক্ষাকারী সড়কগুলো চার লেন বিশিষ্ট জাতীয় মহাসড়কে উন্নিত করা এবং উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো আঞ্চলিক মহাসড়কে উন্নিত করণের দাবী জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপির কাছে প্রদত্ত স্মারকলিপিতে সিলেট বিভাগে প্রাকৃতিক দূর্যোগ ও নদী ভাঙ্গঁনে ক্ষতিগ্রস্থ প্রাথমিক বিদ্যালয়গুলো পুনঃনির্মাণ, চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত করা, দূর্গম পাহাড়ী এলাকা ও হাওর এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন, সকল প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে শিক্ষক নিয়োগ, প্রাকৃতিক দূযোর্গে ক্ষতিগ্রস্থ সকল প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসা সমূহের অবকাঠামো নির্মাণ, নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ, বিভাগে জেলা শহরে ও সিলেট মহানগরীতে একটি করে আধুনিক অটিষ্টিক বিদ্যালয় স্থাপন, নাগরী অক্ষরকে সিলেটের আঞ্চলিক ভাষালিপি ও নাগরী ভাষাকে সিলেটের আঞ্চলিক ভাষা হিসাবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসার পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বিভাগের সকল অফিস ও দপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে সিলেট বিভাগের স্থায়ী অধিবাসীগণের মধ্য থেকে নিয়োগের দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যবসা উপকরণ বিতরণ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেটRead More
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More



Comments are Closed