কুলাউড়ায় টিলা কাটা ও বালু উত্তোলনের দায়ে জেল
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের দায়ে আলমগীর মিয়া নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মলাংগি নামকস্থানে এ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দণ্ডিতব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, জয়চণ্ডীর মলাংগি নামকস্থানে দীর্ঘদিন ধরে পরিবেশ বিপন্ন করে টিলা কাটা এবং এর সন্নিকটে আবাসিক এলাকার ভিতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর। কয়েকদিন অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সোমবার ভোর ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের হোতা আলমগীর মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু ও মাটি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে থানাপুলিশের একটি দল সহায়তা করে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed