Main Menu

কমলগঞ্জে গুজব প্রতিরোধে ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময়

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া, ইউপি সদস্য সিরাজ খান, আব্দুল হান্নানসহ বিভিন্ন মসজিদের ইমাম, মোত্তাওয়ালী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন ধরনের গুজব, চুরি প্রতিরোধ ও এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ইমামদেরকে বলা হয়।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code