Main Menu

বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ডাব্বর লাং (২৬) ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৬-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে নতুন সংগ্রাম পুঞ্জি নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্ঠা করে ডাব্বর লাং। এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহলদল তাকে আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম পাউডার উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ভারতীয় নাগরিককে উদ্ধারকৃত মেডিসিনসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed