আজ শেখ ভানু শাহ ( রঃ) এর ১০৫তম বার্ষিক ওরস
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে মরমী সাধক শেখ ভানু শাহ ( রঃ) এর ১০৫তম বার্ষিক ওরস মোবারক আজ রোববার (২৯ ডিসেেম্বর)।
প্রতিবারের ন্যায় এবারও লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মরমী সাধক, কবি, দার্শনিক ও “নিশীথে যাইয়ো ফুলেরে ভোমরা, নিশীথে যাইয়ো ফুল বনে” সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা শেখ ভানু শাহ এর ১০৫ তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হচ্ছে।
ওরস উপলক্ষে শেখ ভানু শাহ এর মাজার পরিচালনা কমিটি দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহন করছে। এর মধ্যে ওয়াজ মাহফিল, জিকির-আসকার, মিলাদ ও দোয়া মাহফিল। এদিন ভোরে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে। ওরসে দূর- দুরান্ত থেকে শত শত আশেকান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটবে। ভক্তবৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।
এদিকে ওসর উপলক্ষে মাজার প্রাঙ্গনে মেলা বসছে। মেলায় ইতিমধ্যে দোকানীরা হরেকরকমের পন্য সামগ্রীর পসরা নিয়ে বসে গেছে। বিনোদনের জন্য রয়েছে বিভিন্নরকম রাইড যেমন চরকি, নাগরদোলা সহ বিভিন্ন ধরনের খেলা।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed