কুলাউড়ায় বনফুল ও বেঙ্গলকে জরিমানা
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে বনফুল অ্যান্ড কোম্পানি এবং বেঙ্গল ফুডকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে পৌর শহরস্থ দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, দক্ষিণ বাজারে অবস্থিত বনফুল ও বেঙ্গলে পলিথিন মজুত করার অপরাধে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে তাকে থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed