সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে মহানগরের কাষ্টঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বিজিত চৌধুরী নগরের কাষ্টঘর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তার বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। এর ধারাবাহিকতায় বিজিত চৌধুরীও আত্মগোপনে ছিলেন। আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট কোতোয়ালিসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed