Main Menu

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, প্রতিবাদে বড়লেখা বিএনপির মিছিল

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বরলেখায় ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে রোববার দুপুরে গোপাল বাক্তি (৩৬) নামে এক চা শ্রমিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual6 Ad Code

এর প্রতিবাদে রবিবার সন্ধ্যা ৭টায় কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করে বড়লেখা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠন বড়লেখা উপজেলা ও পৌর শাখা।

Manual4 Ad Code

প্রতিবাদ মিছিল শেষে বিএনপি প্রধান কার্যালয় বড়লেখা শহিদ মিনার সংলগ্নে দাঁড়িয়ে উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খানের সঞ্চালনায় ও সাবেক পৌর বিএনপির সাবেক আহবায়ক মহাচ্ছান হোসেন বাদল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

Manual8 Ad Code

স্বজনদের অভিযোগ, অসাবধানতাবশত সীমান্তের জিরো লাইনের কাছে গেলে বিএসএফ গুলি করে গোপাল বাক্তিকে হত্যা করেছে। তার সঙ্গে আরও কয়েকজন শ্রমিক ছিলেন। বিএসএফের গুলির ভয়ে তারা পালিয়ে রক্ষা পান। বিজিবি গোপাালের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এরআেগে শনিবার পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে নিখোঁজ হয় গোপাল। তিনি বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে।

জানা গেছে, চা শ্রমিক গোপাল বাক্তি শনিবার সকালে আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে বাঁশ কাটতে বাড়ি থেকে বেরিয়ে পাথারিয়া পাহাড়ের দুর্গম জঙ্গলে যান। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রোববার ভোরের দিকে খবর পান বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী জিরো লাইনে (গভীর জঙ্গল) একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে বিজিবি ও থানা পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থল থেকে নিহত গোপালের লাশ উদ্ধার করা হয়। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গায়ে গুলির দাগ রয়েছে। তাদের অভিযোগ বিএসএফ গুলি করে তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ জানান, গোপাল বাক্তিসহ আরও কয়েকজন দিনমজুর পাহাড়ে বাঁশ কাটতে যান। এসময় বিএসএফ গুলি করলে গোপাল বাক্তি নিহত হন। ভয়ে তার সঙ্গে থাকা বাকি কয়েকজন সেখান থেকে পালিয়ে এসেছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, খবর পেয়ে সীমান্ত পিলার থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালের লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা লাশ সনাক্ত করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যাচাই করা সম্ভব হয়নি। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য লাশ থানায় সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code