কুমিল্লায় ব্যাটারি রিকশা চালককে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার টমসম ব্রিজ এলাকায় মোটরসাইকেল চালক কর্তৃক জসিম মিয়া নামের ব্যাটারি চালিত রিকশা চালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
ব্যটারি চালিত রিকশা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে সিলেট নগরের আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে শনিবার বিকেল ৪ টায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মতিউর রহমানের সভাপত্বিতে ও মন্জু আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, সংগ্রাম পরিষদের মাহফুজ হাছান, মোহাম্মদ রনি, মিজান মিয়া, আজিজুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লায় আজাদ মিয়াকে হত্যার সাথে জড়িতকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। আজাদ মিয়াকে নৃশংস হত্যা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। তাই সামান্য ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক আজাদ মিয়াকে পিঠিয়ে হত্যা করেছে।
বক্তারা, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স নিবন্ধন রোড পারমিট দেওয়ার দাবি জানান।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed