সিলেটে আগুনে পুড়েছে চারটি ঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের সাগরদিঘির পাড় ওয়াকওয়ের পাশের একটি কলোনিতে আগুন লেগে অন্তত ৪টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সিলেট তালতলা স্টেশনের জ্যেষ্ঠ অফিসার বেলাল আহমদ সিলেটভিউ-কে বলেন- খবর পাওয়ামাত্র আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতে ঘটনা ঘটেনি। তবে অন্তত ৪টি ঘরের মালামাল পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এসব খতিয়ে দেখা হচ্ছে।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed