সিলেটে ৬৯ লাখ ৩৯ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাটঃ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি কর্তৃক বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রী পিস, সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, চিনি, চকলেট, সিএনজি’র যন্ত্রাংশ এবং মদ বাংলাদেশ হতে পাচারকালে কুইচা মাছ, সুপারি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য- ৬৯ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed