Main Menu

শাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে ১০৬০ কপি কুরআন বিতরণ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের মাঝে ১০৬০ কপি কুরআন বিতরণ করা হয়েছে। ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’ নামের পরিষদের সদস্যরা এই কার্যক্রম পরিচালনা করেন।

Manual5 Ad Code

গত রোববার (১৫ ডিসেম্বর) থেকে চারদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় টেন্ট বসিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন স্মৃতি তারা।

বিষয়টি জানান কুরআন বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপক সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো.আসিফ।

তিনি বলেন, ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’ কোনো রাজনৈতিক সংগঠন নয়। শাহজালাল (রহ.) এর স্মৃতি ও আদর্শকে সকলের মাঝে পৌছে দেওয়ার জন্য শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের যাত্রা। আল-কুরআন হলো মহান আল্লাহ তায়ালার বানী। এটি হচ্ছে মানব জাতির হেদায়াত। জীবন পরিচালনার সমস্তকিছু এই কুরআনে রয়েছে। আর বিশ্ববিদ্যালয় হলো মেধাবীদের ঠিকানা। যদি এই মেধাবীরা কুরআনের দাওয়াত পায় তাহলে আশা করা যায় এই মেধাবীরা নৈতিকতা সম্পন্ন হয়ে দেশ গড়ার অঙ্গিকারে ভুমিকা রাখতে সক্ষম হবে। এই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই কর্মসূচির আয়োজন।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, আমরা সর্বমোট ১০৬০ টি অর্থসহ আল-কুরআন উপহার দিতে সক্ষম হয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মূলত এই কুরআন উপহার প্রদান করা হয়, তবে বিশ্ববিদ্যালয়ের স্টাফ এবং কিছু নন সাস্টিয়ানদের মাঝেও উপহার দেওয়া হয়েছে।

কর্মসূচীর অর্থায়ন সম্পর্কে তিনি বলেন, কর্মসূচির ফান্ড প্রথমত আমরা সংসদের কয়েকজন সদস্য মিলে কালেক্ট করি, তবে পরবর্তীতে আমরা কিছু স্পন্সর পাই, যাদের মধ্যে রয়েছে ‘গ্রীন কেয়ার ফাউন্ডেশন’ এবং ‘মাউন ফাউন্ডেশন’। এছাড়াও ব্যক্তিগতভাবে আমরা কিছু সৌজন্য পেয়েছি।

Manual7 Ad Code

এই সংসদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, শাহজালাল (রহ.) এর জীবন-কর্ম সকলের নিকট পৌছে দেওয়া, সকল প্রকার বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ কায়েমে শাহজালাল (রহ.) এর জীবন কর্ম ধারণ করা, শিক্ষার্থীদের নৈতিক মানউন্নয়নে ভূমিকা রাখা, শাহজালাল (রহ.) এর সাথে প্রাসঙ্গিক দিবসসমূহ পালন করা, সুস্থ সংস্কৃতির বিকাশে ভুমিকা রাখা।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code