কমলগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পটুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও এসিল্যান্ড ডি এম সাদিক আল শাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, শিক্ষক দেবাংশু রঞ্জন পাল, সমরেন্দু সেন গুপ্ত বুলবুল, মঞ্জুর আহমদ আজাদ মান্না, মাওলানা সোয়েব আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed