বিশ্বনাথে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, বিদায়সুলপানি গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫২), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা, সরিষপুর গ্রামের জদু মিয়ার ছেলে রফিক মিয়া (৪০) ও বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক, পূর্ব জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে শামীম ওরফে চাক্কু শামীম (৩২)।
পুলিশ বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রতিহত করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা সদরে দেশীয় অস্ত্রসহ অবস্থান নেন। তারা বাসিয়া ব্রিজের ওপর, আল-হেরা মার্কেটের ব্যবসায়ী জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। ভাঙচুর করে পোড়ানো হয় তার ব্যবহৃত মোটরসাইকেল। পরে তাকে ধাওয়া করে ভাঙচুর করা হয় আল-হেরা মার্কেটও।
এ ঘটনায় তাদের সম্পৃক্ততা ছিল। ঘটনার পরদিন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আত্মগোপনে চলে যান। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া বলেন, ‘তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) তাদের সিলেট আদালতে পাঠানো হয়েছে।’
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed