মদিনা রুটে ফ্লাইট বাড়ালো বিমান
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ওমরাহযাত্রীদের চাহিদার কথা বিবেচনায় ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে মদিনা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট বাড়িয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ২৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ থেকে মদিনা রুটে সপ্তাহে পাঁচটি জায়গায় ছয়টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, এরই মধ্যে মদিনা রুটে বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য টিকিট উন্মুক্ত করা হয়েছে। যাত্রীরা বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসসহ বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট কিনতে পারবেন।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed