বিশ্বনাথে গোয়ালঘরের তালা ভেঙ্গে কৃষকের ৫টি গরু চুরি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে গোয়ালঘরের তালা কেটে কৃষকের ৫টি গরু চুরি হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার হরিকলস গ্রামের কৃষক হারুন মিয়ার চুরি হওয়া ওই ৫টি গরুর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক হারুন মিয়া।
স্থানীয় ও জিডি সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের কারণে কৃষক হারুন মিয়া নিজেই গোয়ালঘরের বারান্দায় বসে গরুগুলো পাহারা দিচ্ছিলেন। শীতের রাতে গোয়ালঘর পাহারারত অবস্থায় কোনো এক সময়ে কৃষক হারুন মিয়া ঘুমিয়ে পড়লে সুযোগের অপেক্ষায় থাকা চোরের দল গোয়ালঘরের তালা কেটে তার ৫টি গরু চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে কৃষক হারুন মিয়া গরুগুলো চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। চুরি হওয়া গরুগুলোর মধ্যে ছিল ১টি ষাঁড়, ৪টি গাভী ও ১টি বাছুর।
কৃষক হারুন মিয়ার গরু চুরির ঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়েরের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, তদন্ত সাপেক্ষে এঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed