শাবিতে ‘শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের’ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শহিদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২৪’ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে বিজয় ২৪ সংগঠনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান, গনিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকি, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।
টুর্নামেন্টের সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, ভাতৃত্ববোধ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। তবে খেলাধুলার নিয়ম মেনে সকলকে সুশৃঙ্খলভাবে খেলতে হবে। খেলার মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা না করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed