কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান আজাদ গ্রেপ্তার
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. মুহিবুল ইসলাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে কর্মধা ইউনিয়ন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আলছারের সার্বিক দিকনির্দেশনায় বিকেলে এ অভিযান পরিচালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীম। তাকে সহায়তা করেন এসআই সাদেক ও এএসআই আসিফ করিম।
আব্দুল আলীম বলেন, আজাদের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে কর্মধা বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল আলীম আরও বলেন, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed