সিলেটে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রবিবার (৮ ডিসেম্বর) রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরহাদ (৩৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ননগর উত্তর এলাকার দুদু মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েইনঘাট থানায় গত ১ অক্টোবর দায়ের করা নারী নির্যাতন মামলার পলাতক আসামিকে (৮ ডিসেম্বর) রাতে সিলেট কোতোয়ালি মডেল থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতার আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed