সনাতন ধর্মাবলম্বীদের সাথে সিলেটে বিএনপির মতবিনিময় সভা শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার উদ্যোগে মহানগরীর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগরীর সকল থানার অন্তভুক্ত বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি বৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও চা চক্র শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরের জিন্দাবাজারস্থ আলহামরা শপিং সিটিস্থ বাফেট রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed