Main Menu

গোলাপগঞ্জে ২শ কেজি অবৈধ পলিথিন জব্দ, ১৫ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। বুধবার উপজেলার বাঘার পরগনা বাজার থেকে এই পলিথিন জব্দ করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পলিথিন বহনের দায়ে দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এসময় জব্দ করা হয় প্রায় ২শ কেজি পলিথিন।

জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ বাঘা পরগনা বাজারে একটি সিএনজি (অটোরিক্সা) সহ অবৈধ পলিথিনসহ ওসমানীনগরের গোয়ালাবসজার এলাকার মৃত সাদিক মিয়ার ছেলে জায়েদ আহমদ (২৪) ও একই এলাকার সিএনজি অটোরিক্সা চালক হান্নান মিয়াকে আটক করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যেট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দ করা হয়েছে প্রায় ২শ কেজি পলিথিন।

অভিযানের সময় সহযোগিতা করেন সহকারী রোমান আহমদ নোশাদ ও গোলাপগঞ্জ মডেল থাকান পুলিশ।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ, সিলেট কর্তৃক পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed