Main Menu

ওসমানী বিমানবন্দরে বিমানের ভেতর মিলল ১১ পিস স্বর্ণের বার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট (বিজি-২৪৮) বিমানের অভ্যন্তরে পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দৃকত ১১ টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারি কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা ভরি হিসেবে ১১ পিস স্বর্ণের বারের মূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে বলে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed