Main Menu

জৈন্তাপুরে বালু বোঝাই ট্রাক হতে ৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর হতে বালু বোঝাই ট্রাক হতে ৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ১জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শংকর দেবনাথ ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাকে (সিলেট-ট-১১-২৩২৫) তল্লাসী করে ভারতীয় ৩০ বস্তা চিনি আটক করা হয়। এসময় উপজেলার ঠাকুরের মাটি গ্রামের খুরশিদ আহমদ ছেলে বেকুল আহমদ (৩৫) কে আটক এবং ট্রাক টি জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক হতে ৩০ বস্তা ভারতীয় চোরাই পথে নিয়ে আসা চিনি সহ ১জনকে আটক করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed