সিলেটে পৌছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছেন আয়ারল্যান্ড নারী দল।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা তিনটায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেটে আসে দলটি।
এর আগে বেলা ২টায় সিলেটের মাটিতে পা রাখে নিগার সুলতানা জ্যোতিরা।
বিমানবন্ধর থেকে দুই দলই চলে যায় হোটেলে। গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে আজ বিশ্রাম করবে দুই দল।
সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।
রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।
এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed