মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটে শিশু একডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন সিলেটের আয়োজনে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সকল বিভাগের জন্য উন্মুক্ত মাধ্যম রেখে এবারের প্রতিযোগিতার বিষয় নির্বাচন করা হয়েছে জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ এবং সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা বলেন, তিনটি বিভাগে শিশু থেকে ১০ম শেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শিশু থেকে ৩য় শ্রেণির শিশুদের নিয়ে গঠিত ‘ক’ বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে জাতীয় পতাকা। ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি নিয়ে গঠিত ‘খ’ বিভাগ জাতীয় স্মৃতিসৌধ এবং ‘গ’ বিভাগে অন্তর্ভুক্ত ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার আঁকবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একাডেমি থেকে কার্টিজপেপার সরবরাহ করা হবে। রং, তুলি, পেন্সিল, বোর্ড ইত্যাদি প্রতিযোগীদের সঙ্গে আনতে বলা হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তার স্বাক্ষরিত একটি অফিস আদেশে প্রতিযোগীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed