ভারত থেকে ফেরার পথে সিলেট সীমান্তে পাঁচ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- শনিবার বিকেল ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সিলেট সীমান্ত পিলার ১২৭৯/এমপির নিকট স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শ্রীপুর ক্যাম্পের সদস্যরা পাঁচ বাংলাদেশী যুবককে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জনের কাছে বাংলাদেশী এবং ভারতীয় আইডি কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে তারা ভারত গিয়েছিলেন।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার পান্ডারগাঁও এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগরের কাজীলক মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৮), লুল্লারচর এলাকার নুর হোসেনের ছেলে মো. হেকিম আলী (৪৭), সুনামগঞ্জ সদর উপজেলার ব্রক্ষণগাঁও এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. উজ্জল হোসেন (১৮) ও শাল্লা উপজেলার মারকুলির এলাকার আহমদ আলীর ছেলে মো. সালেক নুর (৩৯)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed