সিলেটে কুশিয়ারা নদী থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়ার ২৭ ঘণ্টা পর হাফিজ সালমান আহমদ (১৪) নামের মাদরাসাছাত্রের লাশ পাওয়া গেছে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর এলাকার মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সালমান আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তাহ’র ছেলে ও সিলেট জামেয়া দ্বিনিয়া মাদরাসার ছাত্র। তিনি সদ্য হিফজ সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সালমানের বাড়ির পাশ দিয়েই কুশিয়ারা নদী বয়ে গেছে। শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন হাফিজ সালমান। কিন্তু সাতার না জানায় তিনি তলিয়ে যান। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় জনতা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার দেহ উদ্ধার করতে পারেনি। পরে শনিবার বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলের অদূরে ভেসে উঠলে এলাকাবাসী সালমানের নিথর দেহটি উদ্ধার করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাফিজ আব্দুল ফাত্তাহ’র ঘনিষ্টজন জমিয়তে ইসলাম নেতা লুৎফুর রহমান। তিনি বলেন- ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হবে।
এদিকে, হাফিজ সালামনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী বলেন, শুক্রবার সালমান তাঁর আপন ভাইয়ের সঙ্গে গোসল করতে নদীতে নামে। এসময় সাতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে অনেক চেষ্ঠা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বিকেল চারটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed