জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ২৩ বোতল বিদেশি মদ সহ অটোরিকশা আটক
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ২৩ বোতল বিদেশি মদ সহ সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম। এ সময় ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে টহলদল দরবস্ত বাজার এলাকায় পিউরিয়া সুইটসের সম্মুখে একটি নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশাকে সিগন্যাল দিলে তাৎক্ষণিক গাড়ী থামিয়ে চালক পালিয়ে যায়।
পরে গাড়ীতে তল্লাশী চালিয়ে ২৩ বোতল এসি ব্ল্যাক ব্রান্ডের ভারতীয় মদ ভর্তি একটি কার্টুন উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক পরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে আটককৃত বিদেশি মদ সহ অটোরিকশা জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত নামীয় ১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed