রবিবার দেশে ফিরছেন বদরুজ্জামান সেলিম
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্য থেকে রবিবার (১ ডিসেম্বর) দেশে ফিরছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম।
তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রবিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছবেন।
বদরুজ্জামান সেলিম সিলেটের রাজননৈতিক অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সভাপতিসহ বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক ও কবি নজরুল একাডেমির সভাপতিসহ সমাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন কমিটিতে দায়িত্বপালন করেছেন।
রবিবার সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছলে সিলেট মহানগর বিএনপির পক্ষে থেকে সংবর্ধনা প্রদান করা হবে। এতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed