ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি সিলেট ইসকন মন্দিরের নয়: পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: বিপুল পরিমাণ অস্ত্র, তার পাশে বসে আছেন দুই ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি প্রকাশ করে অনেকেই এটাকে ইসকন মন্দির থেকে উদ্ধার অস্ত্র বলে দাবি করছেন। তবে সিলেট মেট্রোপলিটন পুলিশ বলছে, এই ছবি সত্য নয়। এটা গুজব।
শুক্রবার (২৯ নভেম্বর) এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিসম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি দাবি করেছেন, “সিলেটে পাওয়া গেলো ইসকন মন্দির নয় এ যেন একেকটা অস্ত্রের গুদাম”। প্রকৃতপক্ষে, এই ছবিটি সিলেটের ইসকন মন্দিরের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি একটি পুরোনো ছবি এবং অন্য কোনো স্থানের ঘটনা। সিলেট ইসকনের কার্যক্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে আছে।
যাচাই না করে এ ধরনের তথ্য শেয়ার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে এসএমপি।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed