কলিম উদ্দীন মিলনের সাথে ছাতক সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক এমপি, ছাতক সমিতি সিলেটের আজীবন সদস্য কলিম উদ্দীন আহমদ মিলন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক সমিতি সিলেট এর নব নির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২২ নভেম্বর শুক্রবার রাতে এমপি মিলনের বাসায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ছাতক সমিতি সিলেট এর ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি এডভোকেট আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ও সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান সহ সমিতির নেতৃবৃন্দ।
এ সময় সাবেক এম পি কলিম উদ্দীন আহমদ মিলন ছাতক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরন করেন ও মিষ্টি মুখ করান।
এমপি মিলন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সিলেটে ছাতকবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ছাতক সমিতি সিলেট এর একজন আজীবন সদস্য হিসেবে গর্ব বোধ করছি। তিনি ছাতক সমিতির যে কোন কাজে সর্বাত্নক সহযোগিতা করার আশ্বাস দেন। সমিতির আজীবন সদস্য হিসেবে তিনি সদা সর্বদা সমিতির সাথে থাকবেন।
ছাতক সমিতি সিলেটের নেতৃবৃন্দ এমপি মিলন এর বক্তব্যের জবাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed