গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা খলকু গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা মোঃ খলকুর রহমান খলকুকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।
তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার আসামি।
খলকুর রহমান জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। ২০২১ সালের চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকে নির্বাচিত হন।
পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলার অভিযোগে বেশ কয়েক জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। যার বেশীরভাগ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed