Main Menu

নিষিদ্ধ ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেল গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি: সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার।

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় রুমেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে রুমেল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর ঢাকা থেকে কুলাউড়ায় আনা হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed