সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় সদরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ৩জনই মোটরসাইকেল আরোহি ছিলেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরার বিনেরপোতার বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।
জানা গেছে, এদিন ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সদর উপজেলার বিসিক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে গেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed