আ ফ ম কামালের ২য় মৃত্যু বার্ষিকী পালন সিলেট জেলা বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালের আজ ২য় মৃত্যু বার্ষিকী। ২০২২ সালের ৬ নভেম্বর রাত ৯টার দিকে নগরীর আম্বরখানায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।
বুধবার (৬ নভেম্বর) রাত ৯ টায় নগরের মেন্দিভাগস্থ একটি মিলনায়তনে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), শাহ জামাল নুরুল হুদা, গোলাম রব্বানী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, মামুনুর রশিদ মামুন, এড. মোমিনুল ইসলাম মোমিন, আব্দুল আহাদ খান জামাল ও শাকিল মোর্শেদ, জেলা বিএনপির দফতর সম্পাদক এড. সাঈদ আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এড. মোস্তাক আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ ও আহাদ চৌধুরী শামীম, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফজলে আহসান রাব্বী, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান এইচ খান, বিএনপি নেতা হেলাল নির্ঝর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, আশরাফুল আলম মাহি, আব্দুস সালাম, শাহীন আহমদ প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিকের মাতৃবিয়োগে তাঁর মায়ের রুহের মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed