সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ কে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে গ্রেফতারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজু এর নেতৃত্বে শহরের স্টেশন রোড থেকে মিছিল টি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে হবিগঞ্জ সড়কের ভূমি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো: তাজ উদ্দিন তাজু, সহসভাপতি মো: শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোচ্ছাবির আলী মুন্না, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, উপজেলা সেচ্ছাসেকব দলের আজবায়ক বেলাল আহমদ উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমদ প্রমুখ।
এছাড়াও শ্রীমঙ্গল বিএনপির অপর গ্রুপ সাবেক পৌর মেয়র মো: মহসিন মিয়ার সমর্থীতি গ্রুপের পক্ষ থেকেও পৃথক একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মেয়রের ডাক বাংলা রোডস্থ বাসার সামন থেকে মিছিল টি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন সাবেক পৌর কাউন্সিলর মো: আজাদুর রহমান আজাদ ও বিএনপি নোতা কাজী আব্দুল গফুর।
এছাড়া মিছিলে বিভিন্ন অংঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed