সাবেক কৃষিমন্ত্রীর বাসা থেকে ৪ কোটি টাকাসহ স্বর্ণালংকার জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাসা থেকে প্রায় চার কোটি নগদ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, নিজ বাসা থেকে আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে৷ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।
তিনি আরও বলেন, বুধবার (৩০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের সময় বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।
১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।
এ ছাড়া তিনি পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পাশাপাশি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে আব্দুস শহীদ দায়িত্ব পালন করেন।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed