রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ এবং রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে সিলেটের গোলাপগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ গোলাপগঞ্জ চৌমুহনীতে গিয়ে শেষ হয়। এর আগে সকাল থেকে এমসি একাডেমীতে গণজমায়েত করেন তারা।
মিছিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এবং আওয়ামী লীগ সরকারের অনিয়ম তুলে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি করেন। অন্যথায় আগামী দিনে সব ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed